ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ ও ম্যাগাজিন প্রকাশনা অনুষ্ঠান

নিউইয়র্ক:
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১১
...
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ, ইনক.-এর বার্ষিক নৈশভোজ ২০২৬ ও ম্যাগাজিন প্রকাশনা ফলক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার, ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টায় নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক আইনজীবী ও কমিউনিটির বিশিষ্টজন অংশ নেন। সংগঠনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবদুল ওয়াহিদ। সঞ্চালনা করেন নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন অ্যাডভোকেট মুহাম্মদ মুহি উদ্দিন। পরে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় অ্যাডভোকেট মাওলানা আশিক খানের পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান এবং প্রতিষ্ঠাতা সদস্য, মাস্টার অব ল’ মোহাম্মদ এন. মজুমদার। মুখ্য আলোচক ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশিদ এবং অ্যাডভোকেট মো. ইব্রাহিম চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট মুহাম্মদ মুহি উদ্দিন, অ্যাডভোকেট মো. মাসুদ শিকদার, অ্যাডভোকেট জাহিদুর রহমান মোল্লা, অ্যাডভোকেট লোকমান আহমদ, অ্যাডভোকেট তাহমিনা আক্তার সুইটি, অ্যাডভোকেট সেলিম উল্যাহ চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, মো. ওলিউর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ, অ্যাডভোকেট মাহমুদুল হক পাটোয়ারী, অ্যাডভোকেট মো. সানা উল্যাহ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম আকন্দ, অ্যাডভোকেট আবদুস সহিদ আজাদ, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মাহবুব মাওলা, অ্যাডভোকেট জেসমিনা খানম, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট নজরুল ইসলাম কবির ও অ্যাডভোকেট নাহিদ জাহান।
কমিউনিটি নেতাদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সেলিম আলী পরিষদের সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, কুনু ফিরোজ পরিষদের সভাপতি প্রার্থী আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আহমেদ, জালালাবাদ সোসাইটির সভাপতি মো. বদরুল হায়দার, বাংলাদেশি আমেরিকান নাইচা এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ও অ্যাডমিনিস্ট্রেটর কামাল হোসেন মিঠু এবং সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন কমিউনিটি নেতা ও টাইম টিভির পরিচালক আবু তাহের, মামুনুর রশিদ শিপু, শফিকুল ইসলাম খোকন, গওয়র কিনু চৌধুরী, মোশাররফ হোসেন সবুজ, নুরুল করিম মোল্লা, আবদুস সালাম, ব্যবসায়ী আলী আশরাফ ও সংগীতশিল্পী নীরু গায়েনসহ অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত আইনজীবী ও কমিউনিটি নেতারা পর্যায়ক্রমে নিজেদের পরিচিতি তুলে ধরেন। তাঁদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট যুবায়ের আহমদ চৌধুরী, অ্যাডভোকেট হুমায়ুন কবির চৌধুরী, অ্যাডভোকেট জাহিদ আনোয়ার, অ্যাডভোকেট শাখাওয়াত উল্যাহ জাহিদ, অ্যাডভোকেট আবুল কালাম টগর, অ্যাডভোকেট আরিফুর রহমান, অ্যাডভোকেট শাহিনা আক্তার, অ্যাডভোকেট মাহমুদা খাতুন, অ্যাডভোকেট গোলাম মো. সেলিম, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট আদনান চৌধুরী, অ্যাডভোকেট সায়াদ আহমেদ, অ্যাডভোকেট রেদোয়ানুল ইসলাম ও অ্যাডভোকেট তায়েফ চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইফতেখার আহমেদ, অ্যাডভোকেট সালাহ উদ্দিন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট ইমরান, অ্যাডভোকেট সেলিম আহমেদ, অ্যাডভোকেট শাহেদা আমেনা, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, মোস্তাক আহমেদ বাবুল, অ্যাডভোকেট আনোয়ার হোসেন মজুমদার, অ্যাডভোকেট শাহাবুদ্দিন মিয়া, অ্যাডভোকেট সিকদার মো. সাহেদ, অ্যাডভোকেট আলা উদ্দিন ভূঁইয়া, অ্যাডভোকেট এস. এম. সাহিদ জামিল ও নাদিরা আক্তারসহ অনেকে।
অনুষ্ঠানের বিশেষ পর্বে ম্যাগাজিন প্রকাশনা ফলক উন্মোচন করা হয়। প্রধান অতিথি বেলুন উত্তোলনের মাধ্যমে ম্যাগাজিন প্রকাশনা অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে অতিথি, আইনজীবী ও কমিউনিটি নেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠান দীর্ঘ সময় চলায় এবং রাত বেশি হয়ে যাওয়ায় পূর্বনির্ধারিত সাংস্কৃতিক পর্ব স্থগিত রাখা হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে অংশগ্রহণকারী ও সহযোগীদের ধন্যবাদ জানান সভাপতি অ্যাডভোকেট আবদুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আবদুর রাজ্জাক, সমন্বয়কারী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদ উল্লাহ, ডিনার কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মুহাম্মদ মুহি উদ্দিন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট লোকমান আহমদ, সদস্যসচিব অ্যাডভোকেট মো. মাসুদ শিকদার, ম্যাগাজিন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদুর রহমান মোল্লা ও সদস্যসচিব মো. শফিকুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ম্যাগাজিন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কাওসার পারভীন চৌধুরী এবং যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহ আলম অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তাঁরা সবার কাছে দোয়া চেয়েছেন।
আয়োজকেরা অনুষ্ঠানে অনিচ্ছাকৃত ভুলত্রুটি বা অসুবিধা হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। ভবিষ্যতেও সদস্যদের সম্মিলিত অংশগ্রহণে সংগঠনের ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। ---  প্রেস বিজ্ঞপ্তি

সর্বশেষ

advert

সর্বশেষ