ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্কে বিএনপির আলোচনা সভা

নিউইয়র্ক:
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১১
...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্কে আলোচনা সভার আয়োজন করেছে নিউইয়র্ক স্টেট বিএনপি। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের আল আকসা রেস্টুরেন্টের পার্টি হলে আয়োজিত সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা অংশ নেন। সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরার পাশাপাশি প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল।
বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নওশের জমির, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লুর।
নিউইয়র্ক স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিনের (জিপি) সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ছাইদুর রহমান সাঈদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. রইছ উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুস্তফা কামাল পাশা বাবুল, বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি মো. সেলিম রেজা, সাধারণ সম্পাদক বদিউল আলম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন এবং সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে প্রবাসে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আয়োজকেরা জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে প্রবাসে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যেই এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সর্বশেষ

advert

সর্বশেষ