ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

অভিবাসী গ্রেপ্তারে আইসকে সহযোগিতা করলে স্থানীয় পুলিশকে বীমা দেওয়ার প্রস্তাব

বাংলা পত্রিকা রিপোর্ট:
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৬:০৮
...
ছবি: প্রতীকী ও সংগৃহীত
অভিবাসীদের গ্রেপ্তারে ফেডারেল সরকারের সঙ্গে কাজ করা স্থানীয় ও অঙ্গরাজ্য পুলিশের কর্মকর্তাদের জন্য বীমা দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, আইস। কর্মকর্তারা দায়িত্ব পালনের সময় কোনো অসদাচরণের অভিযোগে মামলা বা আর্থিক দায়ের মুখে পড়লে তাদের সুরক্ষা দেওয়াই এই পরিকল্পনার লক্ষ্য।
আইসের পরিকল্পনা অনুযায়ী, ফেডারেল অভিবাসন আইন প্রয়োগের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ও অনুমোদিত স্থানীয় কর্মকর্তারা সর্বোচ্চ ৫ লাখ ডলারের ব্যক্তিগত দায়বদ্ধতা বীমা নিতে পারবেন। এর খরচ হিসেবে প্রত্যেক কর্মকর্তাকে বছরে সর্বোচ্চ ২৫০ ডলার পর্যন্ত ফেরত দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই বীমার আওতায় আইনি খরচ, আদালতের রায় এবং ক্ষতিপূরণের অর্থ থাকতে পারে।
আইস জানিয়েছে, ১৯৯৬ সালের অভিবাসন আইনের ২৮৭-জি কর্মসূচির আওতায় স্থানীয় পুলিশ বিভাগগুলোর সঙ্গে অংশীদারত্ব আরও কার্যকর করতেই এই উদ্যোগ বিবেচনা করা হচ্ছে। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের ফেডারেল অভিবাসন আইন প্রয়োগের দায়িত্ব দেওয়ার মাধ্যমে এই কর্মসূচি পরিচালিত হয়।
তবে পরিকল্পনাটি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অভিবাসন নীতি বিশেষজ্ঞ ডেভিড বিয়ার বলেছেন, এর ফলে অভিবাসন অভিযান পরিচালনার সময় নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলেও স্থানীয় কর্মকর্তাদের ব্যক্তিগত দায়বদ্ধতা কমে যেতে পারে।
আইসের প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। পরিকল্পনা বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমাও জানানো হয়নি।

সর্বশেষ

advert

সর্বশেষ