ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

সিএনএন’র বিশ্লেষণ

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন: প্রেসিডেন্ট ট্রাম্প ও আমেরিকার রাজনীতিতে নতুন বার্তা

বাংলা পত্রিকা ডেস্ক:
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ০৮:১১
...
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন ঘনিয়ে এসেছে এবং তার সঙ্গে আরও স্পষ্ট হচ্ছে এই ভোটের প্রতীকী ও রাজনৈতিক গুরুত্ব। শুধু শহর নয়, গোটা দেশ এমনকি বিশ্বও দেখছে নিউইয়র্ক এবার কোন পথে যাবে।
নিউইয়র্কের এই ভোট কেবল মেয়র বাছাই নয় এটা এক রাজনৈতিক ঘোষণা, যা ট্রাম্পের আমেরিকাকেও বার্তা দেবে: শহর কি অতীতের খাতায় ফিরে যাবে, নাকি বৈচিত্র্য ও নতুন রাজনীতির পথে এগোবে।
ব্রুকলিনের পিৎজা দোকানের মালিক জিওভান্নি লানজো দ্বিধায় আছেন, তবে তিনি জানেন স্টেক কত বড়। তাঁর ভাষায়, “পুরো পৃথিবী তাকিয়ে থাকে নিউইয়র্কের দিকে। কাজটা ঠিকভাবে করতে হবে।”
এই নির্বাচনকে বড় করে তুলেছে সময় ও প্রেক্ষাপট আমেরিকার রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন, অর্থনৈতিক টানাপোড়েন সবকিছুর কেন্দ্রে দাঁড়িয়ে আছে এই শহর। আর বিষয়টি আরও বড় হয়েছে কারণ, এই লড়াইয়ে গভীর আগ্রহ দেখাচ্ছেন হোয়াইট হাউসে বসা নিউইয়র্কের সাবেক রিয়েল এস্টেট টাইফুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে সবচেয়ে বড় ইতিহাস তৈরি হতে পারে যদি জোহরান মামদানী জেতেন।
মাত্র ৩৪ বছর বয়সী এই তরুণ অভিবাসী, মুসলিম, গণতান্ত্রিক সমাজতন্ত্রী এবং বৈচিত্রের এক স্পষ্ট প্রতীক অনেক দিক থেকেই তিনি ট্রাম্পের সম্পূর্ণ বিপরীত। তবু তাঁদের মধ্যে কিছু মিল আছে: দুজনেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন রাজনৈতিক অস্ত্র হিসেবে, দুজনেই তীব্রভাবে বিভাজন সৃষ্টি করেন।
ব্রুকলিনের চলচ্চিত্র নির্মাতা অ্যালিস হেন্টি বলেন, “দেশটা এখন ভয়াবহ অবনতির পথে। জোহরান যেন এক টুকরো আশার আলো আমার আর আমার চেনা সবার জন্য।”
অন্যদিকে কুইন্সের বাসিন্দা সিড স্টুয়ার্ট ৬০ বছর বয়সী, কৃষ্ণাঙ্গ, ট্রাম্প সমর্থক—মামদানের ধর্মীয় পরিচয় ও সমাজতান্ত্রিক অবস্থান নিয়ে উদ্বিগ্ন। “আমেরিকা একটা জুডিও-খ্রিস্টান দেশ,” তিনি বলেন, “সবাইকে ঢুকিয়ে দিলে এই দেশ নিজের পরিচয় হারাবে।” তিনি ভোট দেবেন অ্যান্ড্রু কুয়োমোকে যিনি প্রাইমারিতে মামদানের কাছে হেরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন।
তৃতীয় প্রার্থী রিপাবলিকান কার্টিস স্লিওয়া, চার দশক ধরে পরিচিত মুখ, গার্ডিয়ান অ্যাঞ্জেলস অ্যান্টি-ক্রাইম সংগঠনের প্রতিষ্ঠাতা।
নিউইয়র্ক ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাট-ঘেঁষা শহর হলেও এর রাজনীতি কখনোই সরল নয়। আট-সাড়ে আট মিলিয়ন মানুষের এই শহর পাঁচটি বরোতে বিভক্ত, আর প্রতিটির চরিত্র ভিন্ন।
ব্রুকলিনে মামদান প্রাইমারিতে বিশাল ব্যবধানে জিতেছিলেন। এখানকার অনেক প্রগতিশীল ভোটার তাঁকে “আশার প্রতীক” বলে দেখছেন। হেন্টি বলেন, “আমি সমাজতন্ত্রে বিশ্বাস করি। এখন অতিরিক্ত উদার হওয়া কোনো অপরাধ নয়।” অন্যদিকে অনেকেই কুয়োমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের কারণে তাঁর দিকে ফিরতে চান না।
কিন্তু ট্রাম্পের মন্তব্য যে মামদানী “কমিউনিস্ট” এবং তাঁর জয়ে নিউইয়র্কের ফেডারেল সহায়তা বন্ধ হয়ে যেতে পারে বরং মামদানীর সমর্থকদের আরও উজ্জীবিত করেছে। “আমরা কি সারাজীবন ট্রাম্পের ভয়ে চলব?” প্রশ্ন হেন্টির।
ক্লিন এনার্জি গবেষক হাসান রাগি বলেন, “জোহরান অর্থনৈতিক বৈষম্যের মূল ইস্যুতে কথা বলেন। তাঁর জয়ে নিউইয়র্ক নয়, পুরো দেশেই পরিবর্তনের বার্তা যাবে।”
কুইন্সে, মামদানের নিজের জেলা অ্যাস্টোরিয়ায় তাঁকে নিয়ে উচ্ছ্বাস স্পষ্ট। স্থানীয় একটি বাংলাদেশি রেস্টুরেন্টে “জোহরান ফর মেয়ার” লেখা পোস্টার ঝুলছে। তবে সবার মত এক নয়। ব্যবসায়ী সোলেমান আবু বলেন, “মামদান অনেক পরিশ্রমী, কিন্তু কুয়োমোর অভিজ্ঞতা শহর চালাতে বেশি প্রয়োজন।” তাঁর কাছে অপরাধ ও বাড়িভাড়া নিয়ন্ত্রণই সবচেয়ে বড় ইস্যু।
ম্যানহাটনে তরুণ পেশাজীবীদের বড় অংশ মামদানীর পক্ষে। এক ট্রিভিয়া নাইটে দেখা গেল, সবাই তাঁকে নিয়ে আশাবাদী। ৪০ বছর বয়সী নার্স লাল লোপেজ বলেন, “ফেডারেল পর্যায়ের বিশৃঙ্খলার মধ্যে তিনিই একমাত্র যিনি দাঁড়িয়ে কিছু বলছেন।” ২৯ বছর বয়সী জনসংযোগকর্মী আনা সেন্ট ক্লেয়ার বলেন, “তিনি সাহসী, নতুন আইডিয়া নিয়ে আসেন যেমন বিনা ভাড়ার বাস বা কমিউনিটি গ্রোসারি প্রস্তাব।”
ব্রঙ্কস, যেখানে গড় আয় সবচেয়ে কম এবং ভোটারদের বড় অংশ লাতিনো, সেখানে অর্থনৈতিক বাস্তবতা ভিন্ন। শতবর্ষী ইতালিয়ান গ্রোসারি টাইটেল ব্রাদার্সের মালিক গিল টাইটেল বলেন, “মামদানী ভাড়া স্থির রাখতে চান, ট্যাক্স বাড়াবেন এতে বিনিয়োগ পালাবে।” তাঁর মতো অনেকে কুয়োমোকে ভোট দিতে পারেন শুধু মামদানীকে ঠেকাতে।
স্ট্যাটেন আইল্যান্ড, শহরের সবচেয়ে রক্ষণশীল বরো, যেখানে ট্রাম্প তিনবারই জিতেছেন সেখানেও দ্বিধা প্রবল। অনেকে কুয়োমোকে “দুই অশুভের কম ক্ষতিকর” মনে করছেন, কিন্তু তবু একজন ডেমোক্র্যাটকে ভোট দিতে মন সায় দিচ্ছে না।
অবসরপ্রাপ্ত কারাগার কর্মকর্তা কেভিন মার্শাল বলেন, “এই লোক (মামদানী) নাকি জেল ফাঁকা করবে এটা ভয়ের।” অন্যদিকে স্থানীয় দম্পতি আবেলার্দো ও এলিজাবেথ আলেমিন বলেন, “মামদানীর জয় হলে অভিবাসীদের জন্য সেটা আশার বার্তা হবে। আমরা হয়তো সংখ্যালঘু, কিন্তু আমাদের ভোটের মানে আছে।”

সর্বশেষ

advert

সর্বশেষ