ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

জোহরান মামদানির সমর্থনে একাট্টা হচ্ছে নিউইয়র্কের শ্রম ইউনিয়নগুলো

বাংলা পত্রিকা রিপোর্ট:
প্রকাশিত: ১ জুলাই ২০২৫, ০৪:০৭
...
জোহরান মামদানি
আগামী নভেম্বরে সিটি মেয়র নির্বাচনে নিউইয়র্কের দুটি প্রধান শ্রম ইউনিয়ন এবার নতুন করে সমর্থনের প্রতি এগোচ্ছে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানির দিকে। এমনটি প্রতিবেদনে জানিয়েছে পলিটিকো।
নিউইয়র্ক সিটি যুক্তরাষ্ট্রের অন্যতম শ্রম ইউনিয়ন প্রভাবের শহর, যেখানে শ্রমিক সমর্থন নির্বাচনী জয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়নগুলো শুধু অর্থনৈতিক সহায়তাই দেয় না, তারা ভোটারদের সক্রিয় করে। মামদানির প্রাইমারী নির্বাচনী জয়যাত্রায় যে ৪০ হাজার স্বেচ্ছাসেবক ক্যাম্পেইনে ছিলেন, ইউনিয়গুলোর সমর্থনে আগামী সিটি মেয়র নির্বাচনে তা আরও শক্তিশালী হতে পারে। যার ফলে নির্বাচনে জয়ের ক্ষেত্রে এ সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পলিটিকো’র তথ্যমতে, নিউইয়র্ক সিটির হোটেল ও গেমিং ট্রেডস কাউন্সিল এবং ভবন পরিষেবা কর্মীদের প্রতিনিধিত্বকারী ৩২বিজে এসইআইইউ এই দুটি প্রভাবশালী ইউনিয়ন ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী মামদানিকে সমর্থন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ দিকে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো ভাবছেন, তিনি কি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামবেন কি না।
জোহরান মামদানিকে ঘিরে নিউইয়র্কের শ্রমিক ইউনিয়নগুলো এখন স্পষ্টভাবে একতাবদ্ধ হচ্ছে এবার তাঁকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিলো নিউইয়র্ক স্টেট নার্সেস অ্যাসোসিয়েশনও। ডেমোক্রেটিক প্রাইমারিতে কোনো প্রার্থীকে না সমর্থন করলেও, এখন তারা মামদানির পাশে দাঁড়াচ্ছে। এই তিনটি প্রভাবশালী ইউনিয়নের ৩২বিজে এসইআইইউ, হোটেল অ্যান্ড গেমিং ট্রেডস কাউন্সিল এবং নার্সেস অ্যাসোসিয়েশন মোট সদস্য সংখ্যা নিউইয়র্ক সিটি ও আশপাশের এলাকায় প্রায় ২ লাখ ৬৭ হাজার।
এক বিবৃতিতে মামদানি বলেন, “এটি শহরের সেই সব কর্মজীবী মানুষের জন্য একটি আন্দোলন, যারা মর্যাদাপূর্ণ কাজ এবং নাগালের মধ্যে আবাসন প্রাপ্য। এইচটিসি ও ৩২বিজে প্রতিদিন সেই মানুষদের জন্য লড়ছে ও ফল দিচ্ছে। ডেমোক্রেটিক মেয়র প্রার্থী হিসেবে তাদের সমর্থন পাওয়া আমার জন্য সম্মানের।”
শুক্রবার সকালে মামদানি বৈঠক করেন ৩২বিজে’র নেতৃত্বের সঙ্গে। সংগঠনটির সভাপতি ম্যানি পাস্টরেইচ বলেন, “৩২বিজে সদস্যরা দীর্ঘদিন ধরেই এমন একটি নিউইয়র্ক সিটির জন্য লড়াই করছেন, যেখানে কর্মজীবী মানুষ পরিবার নিয়ে বাঁচতে পারে, বাসস্থান সাশ্রয়ী হয়, এবং পরিবহনব্যবস্থা উন্নত হয়। মামদানির ইতিবাচক ও আশাবাদী দৃষ্টিভঙ্গি মানুষকে এক করেছে।”
এইচটিসি সভাপতি রিচ মারোকোর সঙ্গেও মামদানি সাক্ষাৎ করেন এই সপ্তাহেই। মারোকো বলেন, “জোহরান স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন, আমাদের অগ্রাধিকারই তাঁর অগ্রাধিকার। কর্মজীবী নিউইয়র্কবাসীর জন্য আবাসন সাশ্রয়ী ও জীবনের মানোন্নয়ন তাঁর মূল বার্তা—আর সেটিই আমাদের ইউনিয়নের কার্যক্রমের মূলে আছে।”
মধ্যপন্থী প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে হারানোর পর এখন মামদানি প্রতিষ্ঠানগত সমর্থন জোগাড়ে ব্যস্ত, আর এই সমর্থনগুলো তার সেই প্রচেষ্টার বড় সফলতা। যদিও কুয়োমো এখনো জানাননি তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারে নামবেন কি না, তবে নির্বাচনে নিজের ব্যালট লাইন ধরে রাখছেন তিনি। তবে মামদানির আগামী মাসে তাঁর বৈঠক রয়েছে নিউইয়র্কের প্রভাবশালী ব্যবসায়ী নেতাদের সঙ্গে, যারা তাঁর কর ও ব্যয়ের প্রস্তাব নিয়ে সন্দিহান। ব্যবসায়ী সম্প্রদায়ের মন জয়ে সেই আলোচনাই হতে পারে পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ।

সর্বশেষ

advert

সর্বশেষ