নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে হবে
আফতাব চৌধুরী প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১২
আফতাব চৌধুরী
আমাদের দেশে ২০১৩ সালে প্রণীত হয় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন। দেখতে দেখতে ১১ বছর অতিক্রান্ত হল। স্বভাবতই এত বছর পরে ‘কী পাইনি, তার হিসাব মিলাতে’ হয়। কী চেয়েছি, চাওয়া উচিত-তাও ভেবে দেখা দরকার। ২০১৩ সালে প্রতিবন্ধী আইন যখন তৈরি হয়, তখন খানিকটা দায়ে পড়েই, নানাবিধ দাবির চাপে জাতিসংঘের সম্মেলনটি হয়। ২০০৬-সালে হল ইউ এন কনভেনশন। প্রতিবন্ধীদের নিয়েই। পৃথিবীর নানা প্রান্ত থেকে নানান দাবির পরিপ্রেক্ষিতে।সে দাবির চাপ আরো কিছুটা বেশিই-নানা কারণে। এই কুড়ি বছরে প্রতিবন্ধীদের ‘সংজ্ঞা’ সম্পর্কে দৃষ্টিভঙ্গির বদল হয়েছে। তাঁদের সঙ্গে সমাজের আরো পাঁচজন মানুষের সম্পর্কের কিছুটা হলেও উন্নতি হয়েছে। তাঁদের উন্নতি বিধানের লক্ষ্যমাত্রার পরিবর্তন ঘটেছে। প্রতিবন্ধীদের সচেতনতা জাগ্রত হয়েছে। সংশ্লিষ্ট সমাজকর্মীদের প্রতিশ্রুতি ও কাজের মধ্যে সমন্বয় তৈরি হয়েছে। সমাজের মূল স্রোতে প্রতিবন্ধীদের অনুপ্রবেশের তীব্র সদিচ্ছা আর তার জন্য ‘বিশেষ ধরনের সক্ষমতা’ অর্জনের দ্রুততা বিস্ময়করভাবে বেড়েছে। প্রতিবন্ধীদের নিজেদের মর্যাদাবোধ, অধিকারবোধ জাগ্রত হয়েছে। এগুলো সমাজ, রাষ্ট্র বা জাতিসংঘকে ভাবাচ্ছে। প্রতিবন্ধীদের জন্য ভাবা হচ্ছে নতুন দিশায়। প্রতিবন্ধীদের স্ব-পক্ষে ২০১৩-তে যে কথগুলো বলা হয়, সেগুলো মূলত তাঁদের যে অসম্পূর্ণতা, সেগুলোকে নৈতিক সহায়তা দিয়ে সমাজের মূল স্রোতে প্রবেশ করার সুযোগ দেওয়া। আইনটির তাই একটি সুন্দর নামকরণ হয় ঃ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন। এখানে সুযোগের সমান্তরালতার কথা, অধিকার সুরক্ষিত করার কথা আর পূর্ণ অংশ গ্রহণের কথা বলা হয়েছে। এই আইন বাস্তবে রূপায়ণের দুটি স্পষ্ট প্রাথমিক অভিমুখ। প্রথমত, প্রতিবন্ধী মানুষজনকে সক্ষম হয়ে উঠতে হবে। এটা তাঁরা নিজেরা স্বয়ং সম্পূর্ণভাবে পারেন না। সহায়তা দরকার। পারিবারিক তো বটেই। অনেক বেশি মাত্রায় সরকারি। পাশাপাশি বেসরকারি সহায়তাদানকারী সংগঠনও উপস্থিত। তারা নানা উপায়ে প্রতিবন্ধী মানুষজনকে সক্ষম করবেন। সুতরাং ব্যাপারটা দাঁড়াল পরোক্ষ সহায়তা লাভের মুখাপেক্ষিতায়। প্রতিবন্ধীর সক্ষমতা অর্জন আর নির্ধারিত উপায়গুলোর মাঝখানে আবার অনেকগুলো দরজা। সেগুলোর অনেকগুলোই বন্ধ। কিছু কিছু ভেজানো বা আধা বন্ধ। বন্ধ দরজাগুলোর চাবি আর ঘোরালেও খোলে না। আধা বন্ধ যেগুলো সেগুলোর খোলার প্রতীক্ষায় অগণিত প্রতিবন্ধী মানুষজনের সংখ্যাধিক্য, সুতরাং সমস্যাধিক্য ঘটতে থাকে বিশ্বজুড়ে। বাংলাদেশেও। সুতরাং প্রথম যে দিকটি সমস্যাসঙ্কুল-প্রতিবন্ধী মানুষের সক্ষম হয়ে ওঠে তা কার্যত মুষ্টিমেয় মানুষের কাছেই পৌঁছায়। বাকিরা অন্ধকারে। এবার এর দ্বিতীয় অভিমুখ। সুযোগ, অধিকার আর অংশগ্রহণ-এই তিনটি কথা আইনে আছে। এগুলো পাবার কথা প্রতিবন্ধীদের। কে দেবেন? না, রাষ্ট্র আর তার অধস্তন প্রতিটি পরিকাঠামো। ভাবতে হয়, তাঁরা দেবেন কেন? তাঁরা নিজেরাই কি ওই সমস্ত প্রতিবন্ধকতাযুক্ত মানুষজনকে সত্যিই সমান সুযোগ পাবার অধিকারী মনে করেন? না, সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণের উপযুক্ত বলে মনে করেন? আর সুযোগ কীসের? হয় শিক্ষা, নয় প্রশিক্ষণ অথবা চাকরির। শিক্ষা কোথায় হবে প্রতিবন্ধীদের? সরকার ভাবছে বিশেষ স্কুলে! বিশেষ প্রশিক্ষণ কী হবে, হয়তো ধূপকাঠি বানানো অথবা ওই জাতীয় গড়পড়তা অন্য কিছু। আর চাকরি? শিক্ষা ও প্রশিক্ষণ যদি যথেষ্ট আধুনিক, মানবসম্পদ আরো নির্ভরযোগ্যভাবে সম্প্রসারিত হয় তবেই না চাকরি? হাত-পা-ওয়ালা, স্বাভাবিক, সর্বাঙ্গসুন্দর সবল মানুষই চাকরি পাছেন না, তো আপনি! একজন প্রতিবন্ধী! এই হল আইনের পরিণতি। অধিকারের কথাতেও সেই প্রশ্ন। যিনি দেখতে, শুনতে পান না, চলতে পারেন না, তার সামাজিক-অর্থনৈতিক অধিকারই বা কি আর সামাজিক-অর্থনৈতিক অধিকারই বা কি! এতসব কিছুর পরে পূর্ণ অংশগ্রহণের কথাটি, বলা বাহুল্য অবান্তর। সামাজিক বা মানবিকভাবে অস্বস্তিকর এইসব প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে প্রতি মুহূর্তে অসংখ্য প্রতিবন্ধী মানুষকে। তাঁদের নিয়ে কাজ করেন যেসব সমাজকর্মীরা তাঁরাও ব্যর্থ মনোরথ হয়ে ফিরে এসেছেন প্রায়শই নানা প্রান্ত থেকে। আইনি পরামর্শ নিতে চেয়েও শেষ পর্যন্ত একশো শতাংশ সফলতা আসেনি। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনে যে আইনি সহায়তার কথা বলা আছে, এখন এসে দেখা যাচ্ছে, তা বর্তমান সময়ের জন্য খানিকটা আংশিকতা দোষে দুষ্ট। তবে একথা অস্বীকার করার উপায় নেই যে, এই আইনটির মাধ্যমেই প্রথম প্রতিবন্ধী মানুষজনের জন্য আইন করে সামাজিক বা অর্থনৈতিক অধিকার সুরক্ষার কথা ভাবা হয়। কথাটি গুরুত্বপূর্ণ নিশ্চয়ই। তবে একথাও ভেবে দেখার মতো ওখানে যে ভাবনাগুলো ভাবা হয়েছিল প্রতিবন্ধীদের সহায়তার জন্য, তা মূলত সমাজকল্যাণমুখী অথবা চিকিৎসা-পরিষেবামূখী। ফলে উদ্দিষ্ট মানুষজনদের প্রকৃত উন্নতি বিধান কিছুটা বিঘ্নিত হয়। তবে একেবারেই যে কিছু হয়নি, তা বলা যাবে না। এই প্রতিবন্ধী আইন অনেক সচেতনতা বাড়িয়েছে। বহু মানুষ প্রতিবন্ধী মানুষজনদের পাশে এসে দাঁড়িয়েছেন। ফলে ক্রমশ প্রতিবন্ধী আইনের ছত্রতলে নানা ধরনের কাজ করতে করতে আইনটির সীমাবদ্ধতার দিকে আমাদের দৃষ্টি প্রসারিত হয়েছে। ২০০৬-র ৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউ এন কনভেনশন মানবাধিকারের সঙ্গে সাংবিধানিক মৌলিক অধিকারকে যৌথভাবে সংশ্লিষ্ট করে এক উদার, শীলিত, সম্মানজনক, কল্যাণমুখী, মানবমূল্যনিহিত মানসিকতা তুলে ধরতে পেরেছে, যা মানব মর্যাদাকে প্রতিফলিত করে। তাই, কনভেনশনে প্রতিবন্ধী মানুষজনের নানাবিধ অধিকার আর সর্বোপরি মানবাধিকারের দাবি নিয়ে যে প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে উত্থাপিত ও গৃহীত হয়, সেগুলো কিছুটা অন্য বার্তা পৌঁছে দেয়। সেগুলোর মধ্যে প্রধান কয়েকটি হল ঃ সমানাধিকার, সহজগম্যতার অধিকার, পৌর ও রাজনৈতিক অধিকার, সামাজিক-অর্থনৈতিক অধিকার, মৌলিক স্বাধীনতার অধিকার, মানবাধিকার ইত্যাদি। শেষোল্লিখিত অধিকারটির আলোতেই বাকি সমস্ত অধিকারের কথাকে আলোকিত করা হয়েছে। সম্প্রসারিত করা হয়েছে প্রতিবন্ধীর অধিকার। কনভেনশন মূল যে জায়গাটিতে প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন-এর চেয়ে খানিকটা এগিয়ে ভাবতে চেয়েছে তা মূলত ঐঁসধহ জরমযঃং -র বিষয়টিকে মূল্য দিতে পেরেই। তাই সে এখন সমাজকেই সক্ষমতা অর্জন করতে বলে, ‘উপায়’ খুঁজতে বলে। প্রতিবন্ধীকে নয়। আর ঐ যে সহজগম্যতার কথাটি সেটিকেও পরিবেশগত ধারণা থেকে সরিয়ে অনেকখানি দৃষ্টিভঙ্গিগত ধারণায় পরিবর্তিত করার ওপর জোর দেওয়া হয়েছে। প্রতিবন্ধী আইনের এই যে সুরক্ষা, সুযোগ আর অংশগ্রহণ এই তিনটি বিষয়কে প্রতিবন্ধীদের প্রাপ্য বলে মনে করা হয়েছিল-কনভেনশন মনে করে তা প্রতিবন্ধীদের অধিকৃত অর্থাৎ সমস্ত মানুষের মতো তাদের জন্য আছেই। তাদের জন্য এগুলো বিশেষভাবে ব্যবস্থা করে দিতে হবে-এই মানসিকতা বিসর্জন দেবার সময় এসেছে বলে কনভেনশনে মনে করা হয়েছে। যা আছে, তা নতুন করে দেবার কিছু নেই! মানসিকতার এই বিরাট পরিবর্তনে আসলে কিন্তু প্রতিবন্ধীদের অধিকারগুলোই সমাজে বসবাসকারী অন্যান্য সকল মানুষের মতো করেই সম্প্রসারিত হয়ে যায়। তাদের জন্য ঝঢ়বপরধষ ঝপযড়ড়ষ-র দরকার হয় না। প্রশিক্ষণ তারা ইচ্ছে করলে আজ কম্পিউটার কিংবা ফুড প্রসেসিং যে-কোনো বিষয়েই নিতে পারেন, অন্যান্য সকলের মতোই। এতে চাকরির ক্ষেত্রটিও সুবিস্তৃত ও সমান্তরাল হয়ে যায় সুতরাং অনায়াসেই। কনভেনশনে বলা হয়, আমাদের মনের বাধাগুলোই আগে ভাঙতে হবে। একজন পক্ষাঘাতগ্রস্ত মানুষ, যিনি হুইল চেয়ারে নিজের কাজকর্ম যথেষ্ট দ্রুত ও সপ্রতিভভাবেই করে চলেন, তাকে যে-কোনো স্থানে, যে কোনো কাজ দিতে আমাদের মন যেন দ্বিধান্বিত না-হয়। শুধু ব্যবস্থাপনা প্রয়োজন। হুইল চেয়ারটি সহজে যেতে পারে যেন সমস্ত জায়গায়। লাইব্রেরি, ক্যান্টিন, শোচাগার অথবা আমোদ-প্রমোদস্থলগুলোতে স্বাভাবিকভাবে পৌঁছাতে তার যেন কোনো অসুবিধে না হয়-তার ব্যবস্থাপনা দরকার। এমনই দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনের সূত্র ধরে এসে আরে একটি সম্প্রসারণ ঃ সার্বিক অন্তর্ভুক্তি। শুধুমাত্র প্রতিবন্ধী বলে কোনো মানুষকে বিচ্ছিন্ন করে রেখে দিলে একদিন তা সমাজের অগ্রগতিকেই যে স্তব্ধ করে দেবে-একথা বলা বাহুল্য। সাংবাদিক-কলামিস্ট। সদস্য- জেলা সমাজকল্যাণ পরিষদ, সিলেট।