নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
অভিনেতা পার্থ সারথি দেব আর নেই
বাংলা পত্রিকা ডেস্ক প্রকাশিত: ২৩ মার্চ ২০২৪, ১৯:০৩
ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা পার্থ সারথি দেব আর নেই। গতকাল ভারতীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
দীর্ঘ সময় ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন পার্থসারথি। ফুসফুসে সংক্রমণ ছিল। গত এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত সপ্তাহ থেকে সংকটজনক অবস্থায় ভেন্টিলেশনে চিকিৎসা চলছিল তার। শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ ৪০ বছর অভিনয় দুনিয়ার সঙ্গে জুড়ে ছিলেন অভিনেতা পার্থসারথি দেব। অসংখ্য টিভি ধারাবাহিক সহ ২০০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। টলিউডে শিল্পীদের সংগঠনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
দীর্ঘদিন ‘আর্টিস্ট ফোরামে’র সহ-সভাপতির পদে ছিলেন পার্থসারথি দেব। সম্প্রতি নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে।