ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

ক্যানসার সঙ্গীত

আতিকুর রহমান সালু
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩, ১৮:০৪
...
যার আছে আল্লাহ
তার নাই ভয়,
হবেই হবে জীবনের জয়
হবেই হবে ক্যানসার ক্ষয়।

জন্মেছি যেদিন
মরবোই একদিন
আল্লাহর বিধান কয়।

বিয়ে-শাদী রিজিকের
মালিক আল্লাহ,
হায়াত-মওয়ুতের
মালিক আল্লাহ,
আল্লাহ ছাড়া তাই
কাউকে করিনা ভয়।

হবেই হবে জীবনের জয়
হবেই হবে ক্যানসার ক্ষয়।

আল্লাহ নাম যার
মুখে-বুকে তার
আবার কিসের ভয়?
হবেই হবে ক্যানসার ক্ষয়
হবেই হবে জীবনের জয়।

সুদিনে-দূর্দিনে, বিপদে-আপদে
কখনও ধৈর্য্যহারা যেন
না হই আমি
হে পরোয়ারদিগার,
আমায় ক্ষমা কর তুমি,
আমাদের ক্ষমা কর তুমি,
তোমাকে ছাড়া কাউকে
করি না ভয়।

সর্বশেষ

advert

সর্বশেষ